বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

​সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে উত্তপ্ত অরুণাচল: সিআরপিসি জারির পরও রাস্তায় আদিবাসীরা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

১৭

​অনলাইন ডেস্ক

​ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকায় প্রস্তাবিত একটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ১১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট’-এর প্রাথমিক জরিপ ও খননকাজ শুরু করতে সম্প্রতি উগেং-কমকার এলাকায় প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন করা হলেও স্থানীয় আদিবাসীদের তীব্র প্রতিবাদের মুখে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

​প্রকল্প বাতিলের দাবিতে গত ১৪ অক্টোবর আন্দোলনরত চারজন বিক্ষোভকারীকে বিতর্কিত ‘বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন’-এ গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর আন্দোলনের মাত্রা আরও বেগবান হয়। বন্দিদের অবিলম্বে মুক্তির দাবিতে আপার সিয়াংয়ের গেকু এলাকায় রাজপথে নেমে আসেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। উদ্ভূত পরিস্থিতিতে ‘সিয়াং আদিবাসী কৃষক ফোরামের’ (এসআইএফএফ) যুব শাখা সরকারের সাথে প্রস্তাবিত সব ধরনের বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে।

​হিমালয়ের জিমায়ংজং হিমবাহ থেকে উৎপন্ন ‘ইয়ারলুং সাংপো’ নদীটি অরুণাচলে ‘সিয়াং’ নামে প্রবেশ করে পরবর্তীতে বাংলাদেশে ‘ব্রহ্মপুত্র’ হিসেবে প্রবাহিত হয়েছে। স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর প্রধান আশঙ্কা—এই বৃহৎ নদীর ওপর মেগা প্রকল্প বাস্তবায়িত হলে তারা ভিটামাটি ও পূর্বপুরুষের জমিও হারাবেন এবং তাদের স্বাভাবিক জীবিকা চিরতরে হুমকির মুখে পড়বে।

​পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি রাজ্যটির মুখ্যমন্ত্রী পেমা খানডু এলাকাটি সফর করলেও জনরোষ কমেনি। বিক্ষোভ চলাকালে স্থানীয় এক বিধায়কের বাসভবনে হামলা এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও উঠেছে।

​উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি ভারতের কেন্দ্রীয় সরকারের নজরে এসেছে। চীনা সীমান্ত সংলগ্ন সংবেদনশীল অঞ্চল হওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজেজু আদিবাসী নেতাদের শান্ত থাকার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ