বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

​স্থানীয় নির্বাচন নিয়ে আশঙ্কার কথা জানালেন জামায়াতের আমির

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

১৬

​বিশেষ প্রতিনিধি:

আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন ঘিরে এখনই শুভ কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সাধারণ মানুষকে আগে থেকেই ভয়ভীতি দেখানো হচ্ছে। সন্ত্রাস ও দলীয় প্রভাবের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে তা কখনো সুষ্ঠু হতে পারে না।

​শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাংগঠনিক সফরের অংশ হিসেবে তিনি জেলাটিতে অবস্থান করছেন।

​নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ প্রসঙ্গে জামায়াতের আমির স্পষ্ট জানান, সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি না হওয়া পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হবে। সরকার নির্বাচনী ময়দান সমান করার আশ্বাস দিলে তবেই জামায়াত নির্বাচনে অংশ নেবে। তিনি উল্লেখ করেন, জামায়াত জনগণের ভোটাধিকার রক্ষায় লড়াই করছে এবং জনগণ যাকে খুশি তাকেই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে।

​সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, দেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আর বিরোধী দল নীরব ভূমিকা পালন করবে—এমনটা হতে পারে না। সরকারের ব্যর্থতা ও অন্যায়-অপকর্মের দায় বিরোধী দল কখনো নেবে না। তিনি আরও মন্তব্য করেন যে, নীতি ও আদর্শের প্রশ্নে কোনো আপস করা হবে না। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের নিজস্ব কোনো রাজনৈতিক পরিচয় নেই; এরা সংকটের সময় আগে পালিয়ে যায়।

​দেশের আইনশৃঙ্খলা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মূল দায়িত্ব ঠিকঠাক পালন না করে অন্য নানা বিষয়ে ব্যস্ত থাকেন, ফলে মাদক বা অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

​সাম্প্রতিক দুর্গাপূজার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সতর্কতা ও সার্বিক সহযোগিতার কারণে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজার উৎসব সম্পন্ন হয়েছে। এ দেশকে সবার উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে এবং সেখানে কারো বাধা দেওয়া উচিত নয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ