
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১নং আন্ধারমানিক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জনাব এ.বি.এস খান স্বপন। উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি—সবার জন্য এবং “আসুন একসাথে গড়ি আগামী ইউনিয়ন” মূল স্লোগানকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন।
নির্বাচনী প্রচারণায় জনাব এ.বি.এস খান স্বপন নিজেকে দলমত নির্বিশেষে সকলের কল্যাণে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি ইউনিয়নের সামগ্রিক পরিবর্তন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সমৃদ্ধ নির্বাচনী অঙ্গীকারনামা বা ইশতেহার তুলে ধরেছেন।
স্বজনপ্রীতি ও দুর্নীতি মুক্ত করে একটি স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। এলাকার বাসিন্দাদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকা এবং দক্ষ নেতৃত্ব প্রদান করা।
ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার মানকে আধুনিকায়ন করা।
স্থানীয় কৃষি খাতের প্রসার এবং যুবসমাজের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
সকল শ্রেণি-পেশার মানুষের জন্য একটি নিরাপদ, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা নিশ্চিত করা।
তথ্যপ্রযুক্তির সুফল কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও স্মাট সেবা কেন্দ্রে রূপান্তরিত করা।এলাকাবাসীর উদ্দেশ্য জনাব এ.বি.এস খান স্বপন জানান, জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতাই তার পথচলার মূল শক্তি। তিনি বলেন, আমি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় কাজ করতে চাই। দলমত নির্বিশেষে আপনাদের সকলের আন্তরিক দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করছি।আসন্ন এ নির্বাচনে সর্বস্তরের ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।