বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

ইয়েমেনে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: সামরিক শিবিরে নিহত অন্তত ৫৩, আহত ২০০

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২০

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও পশ্চিমা সমর্থিত ‘সরকারি বাহিনীর’ একটি সামরিক প্রশিক্ষণশিবিরে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে অন্তত ৫৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০০ জনেরও বেশি।

​স্থানীয় কর্তৃপক্ষ ও সামরিক সূত্রের বরাতে জানা যায়, সোমবার শাবওয়া প্রদেশের ‘আল-আলম’ নামক সামরিক শিবিরে নতুন রিক্রুট হওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলাকালে এ হামলা চালানো হয়। প্রশিক্ষণরত সেনাদের লক্ষ্য করে পর পর তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি বাহিনী।

​হামলার প্রাথমিক তথ্যে ১৮ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হওয়ার কথা জানানো হলেও, পরবর্তীতে চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র ও সরকারি কর্মকর্তারা নিহতের সংখ্যা বেড়ে ৫৩ এবং আহতের সংখ্যা ২০০ জন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

​ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, চাপগ্রস্ত হয়ে হুথিরা এখন সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে। তিনি এ হামলার কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

​অন্যদিকে, রাজধানী সানা থেকে হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ হামলার দায় স্বীকার করে জানান, সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি জোট বা সরকারি বাহিনীর উপস্থিতি রয়েছে—এমন যেকোনো সামরিক ঘাঁটি তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে এবং এ ধরনের হামলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​উল্লেখ্য, ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনের গৃহযুদ্ধ কিছুটা স্থিমিত থাকলেও সাম্প্রতিক আঞ্চলিক ভূ-রাজনীতি ও লোহিত সাগরের উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত ফের তীব্র রূপ ধারণ করেছে। হুথিদের অগ্রযাত্রা রুখতে সরকারি বাহিনী সম্প্রতি ‘ডন অব ইয়েমেন’ শীর্ষক পাল্টা অভিযান শুরু করে। এর জবাবে সৌদি আরবের অভ্যন্তরেও রিয়াদ বিমানবন্দর ও তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে আক্রমণ জোরদার করেছে আনসার আল্লাহ নামে পরিচিত এই হুথি গোষ্ঠীটি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ