বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

৭০ শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করলে সরকারের স্বেচ্ছায় পদত্যাগই সম্মানজনক: জামায়াত নায়েবে আমির

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

১৯

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষা না করায় বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষের মতামত বা রায়কে অপমান করার কারণে সরকারের স্বেচ্ছায় পদত্যাগ করাই সবচেয়ে সম্মানজনক পথ হবে।

​রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

​সরকার ওয়াদা ভঙ্গ করেছে দাবি করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী নিজেই বিভিন্ন সময় আমানত ও ওয়াদা রক্ষার গুরুত্ব নিয়ে হাদিসের বাণী স্মরণ করিয়েছেন। অথচ বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা দিয়েও তা মানছে না, যা স্পষ্টতই ওয়াদা খেলাফ। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ একটি নির্দিষ্ট বিষয়ে তাদের রায় দিলেও সরকার তা উপেক্ষা করছে—যা মূলত জনতাকে অবমূল্যায়ন ও অপমান করার শামিল।

​জনগণের এই মতামত ও রায়কে উপেক্ষা করে কোনো সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না উল্লেখ করে জামায়াতের এই শীর্ষ নেতা হুশিয়ারি উচ্চারণ করেন যে, হয় সরকারকে জনগণের দেওয়া এই রায় মেনে নিতে হবে, নতুবা জনগণের সঙ্গে এমন আচরণের দায় নিয়ে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিতে হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ