বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪%, জিপিএ-৫ ও পাসের হার দুটোই নিম্নমুখী

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৬

নিজস্ব প্রতিবেদক:

এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। চলতি বছর এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৪ দশমিক ৮৪ শতাংশ। পাশাপাশি সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা—দুটি সূচকই উল্লেখযোগ্যভাবে কমেছে। এছাড়া বোর্ডের আওতাধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি (শতভাগ ফেল)।

​আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

​ফলাফল প্রকাশের সময় পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবারের ফলাফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার সঠিক প্রতিফলন ঘটেছে।

​শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর বরিশাল বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজের মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৬ হাজার ৭৫৫ জন ছাত্র এবং ৩১ হাজার ১৫৭ জন ছাত্রী ছিলেন। পরীক্ষায় সফলতার মুখ দেখেছেন মোট ২৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী।

​বোর্ডের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, এর আগের বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে শীর্ষ ফল বা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন। শিক্ষাবিজ্ঞানী ও সংশ্লিষ্টরা মনে করছেন, খাতা মূল্যায়ন ও পরীক্ষার প্রক্রিয়ায় কড়াকড়ির ফলেই এই নেতিবাচক প্রভাব পড়েছে ফলাফলে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ