ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৯২৯
রিপোর্টার :
আপডেট সময় :
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
/
৭৩
বার পঠিত
/
শেয়ার করুন
সংবাদটি শেয়ার করুন....
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৯২৯
দেশে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে নতুন রোগী ভর্তির চিত্র নিম্নরূপ: ঢাকা বিভাগ (দুই সিটি করপোরেশনসহ): ৮৩১ জন খুলনা বিভাগ: ২৫৯ জন চট্টগ্রাম বিভাগ: ২৫৭ জন বরিশাল বিভাগ: ২১৩ জন রাজশাহী বিভাগ: ১৮৫ জন ময়মনসিংহ বিভাগ: ৯২ জন রংপুর বিভাগ: ৭৩ জন সিলেট বিভাগ: ১৯...
৩০
দেশে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে নতুন রোগী ভর্তির চিত্র নিম্নরূপ:
ঢাকা বিভাগ (দুই সিটি করপোরেশনসহ): ৮৩১ জন
খুলনা বিভাগ: ২৫৯ জন
চট্টগ্রাম বিভাগ: ২৫৭ জন
বরিশাল বিভাগ: ২১৩ জন
রাজশাহী বিভাগ: ১৮৫ জন
ময়মনসিংহ বিভাগ: ৯২ জন
রংপুর বিভাগ: ৭৩ জন
সিলেট বিভাগ: ১৯ জন
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৬ হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে। এর মধ্যে মারা গেছেন মোট ৪২৭ জন। মাসওয়ারি হিসাবে চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন রোগী।