বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৬

​জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

​বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই নির্দেশ দেন।

​বিকেল ৩টা ৫০ মিনিটে কড়া পুলিশি পাহারায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে ইকবাল সোবহান চৌধুরীকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী তাঁর শারীরিক অসুস্থতা ও বয়সের বিষয়টি বিবেচনায় নিয়ে কারাবিধি অনুযায়ী ডিভিশন বরাদ্দের আবেদন জানান। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করে বলেন, তিনি শেখ হাসিনার দোসর হিসেবে অনৈতিক সুবিধা ও টিভির লাইসেন্স বাণিজ্য করেছেন এবং আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন, তাই তিনি ডিভিশন পাওয়ার যোগ্য নন।

​উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক জানান, জেল কোড অনুযায়ী আসামি যে সুবিধার পাওয়ার যোগ্য, তিনি সেটাই পাবেন।

​এর আগে বুধবার বিকেলে মহাখালীর ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়।

​উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর কুতুবখালী বউবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে ১৮ বছরের তরুণ আরিফ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে ৫৩ নম্বর আসামি করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ