বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

কুয়াকাটায় ইজিবাইক উল্টে বিড়াল বাঁচাতে গিয়ে নারী চিকিৎসকের করুণ মৃত্যু, আহত স্বামী

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৫৮

পটুয়াখালী প্রতিনিধি:

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় স্বামীর সঙ্গে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ গুরুতর আহত হয়েছেন।

​শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

​নিহত ডা. নাবিলা নুসরাত ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ঢাকা থেকে স্বামী ও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন নাবিলা। শনিবার বিকেলে একটি ইজিবাইক ভাড়া করে তারা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার দর্শনে যান। সন্ধ্যায় হোটেল ফেরার পথে আজিমপুর বটতলা এলাকায় পৌঁছালে চলন্ত ইজিবাইকের নিচে একটি বিড়াল চলে আসে। বিড়ালটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি সড়কের পাশে ছিটকে পড়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

​দুর্ঘটনার সময় যাত্রীরা ছিটকে পড়েন এবং ইজিবাইকের নিচে ডা. নাবিলার মাথা চেপে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নেন। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াছ তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সংক্রান্ত ও এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ