বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৭
  1. নিজস্ব প্রতিবেদক

​সারাদেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২১৩ জন।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ১ হাজার ৭৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনে। অন্যদিকে, গত একদিনে ল্যাব বা চিকিৎসাগতভাবে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৩৯ জন। সব মিলিয়ে গত সাত মাসে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ৭১২ জনে।

​হাসপাতালে ভর্তি ও সুস্থতার চিত্রে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।

​প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা না ঘটলেও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। এতে করে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬ জনে। আর এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন মোট ১০৪ জন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ