বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বরিশালে উন্নত সেবার প্রত্যয়ে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৩

নিজস্ব প্রতিবেদক:

রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি ও আধুনিক চিকিৎসাসেবা সুনিশ্চিত করার সংকল্প নিয়ে বরিশালে পালিত হলো ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক)-এর বিশেষ ‘সেবা দিবস’। সোমবার ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার বরিশাল-১ শাখা প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচিটি সম্পন্ন হয়।
​প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, সেবার মান বৃদ্ধি এবং রোগীদের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে প্রতি মাসের প্রথম সোমবার নিয়মিতভাবে এ ‘সেবা দিবস’ পালন করা হয়ে থাকে।
​দিবসটি উপলক্ষে ডায়াগনস্টিক সেন্টারে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য ছিল বিশেষ আপ্যায়ন ও সার্বিক সহায়তার ব্যবস্থা। সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পেতে পারেন, সেদিকে বিশেষ নজর রাখা হয়।
​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক সেন্টার বরিশাল-১-এর ডিজিএম আব্দুল জলিল সিকদার, ডেপুটি ম্যানেজার মিজানুর রহমান, ডেপুটি ম্যানেজার লুনা আফরিন এবং সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরহাদুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
​ল্যাবএইড কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ব্যক্ত করে জানায়, রোগীদের প্রতি মানবিক আচরণ, সর্বোচ্চ আন্তরিকতা এবং উন্নত চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে তাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ