বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বরিশালে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২২

বরিশালে এক স্কুলপড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮-এর সদস্যরা। গত রোববার দিবাগত রাতে বানারীপাড়া উপজেলার কুন্দিহার গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

​সোমবার দুপুরে বরিশাল র‍্যাব-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও স্থানীয় সূত্রের সহায়তায় অবস্থান নিশ্চিত করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

​মামলার বিবরণ থেকে জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন (৪০) উজিরপুরের হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরই জেরে গত ২২ অক্টোবর সকালে বাড়ির পাশের ডোবার পাড়ে একা পেয়ে তাকে ধর্ষণ করেন জাকির। পরে কিশোরীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ