বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য আরও গতিশীল ও মজবুত হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

১৯

​বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক দিন দিন আরও সুদৃঢ় ও বিস্তৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রোববার (২৫ অক্টোবর) খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

​মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের আলোচনাকে অত্যন্ত সফল ও ইতিবাচক উল্লেখ করে জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা দুই লাখ টনেরও বেশি গুণগত মানসম্পন্ন গম এবং অন্যান্য খাদ্যশস্য বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গবাদিপশুর খাদ্যের চাহিদা মেটাতে ব্যবহৃত হচ্ছে। এর ফলে পুষ্টিকর খাদ্যের যোগান যেমন বাড়ছে, তেমনই সামগ্রিক খরচও অনেকাংশে সাশ্রয় হচ্ছে।

​তিনি আশা প্রকাশ করেন, খাদ্য ও কৃষি খাতের এই সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারত্বকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ