বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

​১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির: বরিশালে ৫৪ বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৫

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা এলাকার শেনেরহাট বাজারে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য ও বিরল দৃশ্য দেখা যায়। একই মাঠে মাত্র ১০ ফুটের ব্যবধানে পাশাপাশি অবস্থিত আধুনা শেনেরহাট বাজার জামে মসজিদ ও সর্বজনীন দুর্গামন্দির। দীর্ঘ ৫৪ বছর ধরে এখানে দুই ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন।

​প্রতিটি উৎসবেই এখানকার দৃশ্যটি অত্যন্ত হৃদয়গ্রাহী। একপাশে আতরের সুঘ্রাণে মুসল্লিরা নামাজ আদায় করেন, আর অন্যপাশে ধূপকাঠির গন্ধে মুখরিত থাকে পূজামণ্ডপ। দুর্গাপূজার সময় মন্দির থেকে ঢাকঢোল, শঙ্খধ্বনি ও আরতির আওয়াজ ভেসে এলেও, মসজিদে আজান শুরু হলেই পূজারি ও ভক্তরা সম্পূর্ণ নীরবতা বজায় রাখেন। আজান ও নামাজ শেষ হলে পুনরায় তাদের পূজার্চনা শুরু হয়।

​১৯৭২ সালে আধুনা শেনের বাড়ি সর্বজনীন দুর্গামন্দির প্রতিষ্ঠার পর পরবর্তী সময়ে একই মাঠে জামে মসজিদটি নির্মাণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কারণে কখনোই কোনো ধরনের বিরোধ বা সমস্যার সৃষ্টি হয়নি। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেমন স্বতঃস্ফূর্তভাবে তাদের পূজা উদ্‌যাপন করেন, তেমনি মুসলিম প্রতিবেশীরাও তাদের নানাভাবে সহযোগিতা করে থাকেন।

​এলাকাবাসীর মতে, পূর্বপুরুষদের এই সম্প্রীতির ধারা বর্তমান প্রজন্মও ধরে রেখেছে। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি না করে পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধার মাধ্যমে যুগ যুগ ধরে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন স্থানীয় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ