বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

একদিনে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৭

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০০ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮২ জন।

​গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে এবং এই বিভাগেই ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও ১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১০৫ জন।

​চিকিৎসা ও সুস্থতার বিষয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২০৪ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র লাভ করেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ