বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

দেনার বোঝা আর জালের খোঁজে সাইফুলের দিশেহারা দিন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২১

আগের জমে থাকা ঋণের টাকা এখনো শোধ করতে পারেননি জেলে সাইফুল। কিন্তু নদীতে নামার দিন যত ঘনিয়ে আসছে, নতুন জাল কেনার চিন্তা যেন তাঁর মাথায় পাহাড় হয়ে চেপে বসছে।

​সরকারি নিষেধাজ্ঞা উঠে গেলেই আবার জীবনসংগ্রামের তাগিদে নদীতে নামতে হবে তাঁকে। কিন্তু নতুন করে জাল কেনার মতো কোনো আর্থিক সামর্থ্য সাইফুলের নেই। আশায় বুক বেঁধে তিনি এখন বিভিন্ন ট্রলারে ট্রলারে ঘুরে বেড়াচ্ছেন—যদি কেউ তাঁর হারিয়ে যাওয়া জালটি পেয়ে থাকেন বা কোনো সন্ধান দিতে পারেন। নদীতে নেমে মাছ ধরতে না পারলে আগের ঋণ শোধ করবেন কীভাবে, আর সংসারই বা কীভাবে চলবে—সেই দুশ্চিন্তাতেই কাটে তাঁর দিনরাত।

​১৬ বছর বয়সেই উত্তাল সাগরে মেহেদীর জীবনসংগ্রাম

​ভোলার সামরাজ ঘাটের তরুণ জেলে মো. মেহেদী হাসানের জীবনের গল্পটি আরও বেশি বেদনার। শৈশবেই মাতৃস্নেহ হারিয়েছেন তিনি। অভাবের তাড়নায় বাবাও পারতেন না তাঁর পড়াশোনার খরচ চালাতে। ফলে বাধ্য হয়ে মাত্র তৃতীয় শ্রেণিতে পড়ার পরই বই-খাতা তুলে রেখে নামতে হয়েছে রুটি-রুজির লড়াইয়ে।

​যে বয়সে সহপাঠীদের সাথে হাত মিলিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই উত্তাল নদী আর সাগরের বিশাল ঢেউ সামলাতে হচ্ছে তাঁকে। মেহেদী আক্ষেপ করে বলেন, “ছোটবেলা থেকেই দেখেছি বাবা মাছ ধরতে নদীতে যেতেন। অভাবের কারণে আমার পড়ালেখা আর এগোয়নি, ছোটকালেই মা চলে গেছেন। এখন ১৬ বছর বয়সে আমাকেও পেটের তাগিদে সাগরে নামতে হচ্ছে।”


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ