বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

মাদক সম্রাজ্ঞীর বাড়িতে হামলা: মুক্তিযোদ্ধার পরিবার পরিচয়ে অপপ্রচারের অভিযোগ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩০

​সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদা খাতুন উজ্জলা ওরফে ‘মাদক রানী’-এর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এই পরিবারের বিরুদ্ধে মাদক ও চুরিসহ প্রায় ২৫টি মামলা রয়েছে।

​সম্প্রতি উজ্জলা জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে তার বাড়িতে হামলা চালায়। তবে এই ঘটনাকে ‘মুক্তিযোদ্ধা ও মানবতাবিরোধী মামলার সাক্ষীর বাড়িতে হামলা’ বলে কিছু সংবাদমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। উজ্জলার বাবা ও স্বামী অতীতে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী হলেও এই হামলার সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছেন স্বয়ং বীরাঙ্গনা জমিলা খাতুনের ছেলে ফারুক আহমেদ। তিনি জানান, তাদের পরিবার সম্পূর্ণ নিরাপদ ও ভালো আছে।

​মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতারাও স্পষ্ট করেছেন যে, মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে এবং এই হামলাটি কেবল মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ