বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হচ্ছে জ্বালানি নেটওয়ার্ক, চীনা বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৩

​দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত সার্বিক জ্বালানি অবকাঠামো গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অঞ্চলটিতে প্রয়োজনীয় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে শিল্পায়নের গতি বাড়ানোই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

​বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিনিয়োগ প্রচারকারী সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে এই অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন চুক্তি সই হয়।

​চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে উপস্থিত উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বাংলাদেশে চীনা বিনোযোগ সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেন। তিনি মোংলা বন্দরকে ঘিরে শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরির জন্য চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান।

​প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, দুই দেশের এই যৌথ উদ্যোগ বাংলাদেশের বিনিয়োগ, শিল্প খাত এবং অবকাঠামোগত প্রসারে বড় ভূমিকা রাখবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে পরিচালিত চীনা প্রকল্পগুলোতে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ দেওয়ায় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে পাশে থাকার জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ