বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন: ছুটি ২২ দিন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৭

২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত এই তালিকায় ১৫ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির কথা বলা হয়েছে। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোর সঙ্গে কিছু ছুটি মিলে যাওয়ায় আগামী বছর মোট কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।

​সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ছুটির বিস্তারিত তথ্য জানান।

​মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চার দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে (দুটি শুক্রবার ও দুটি শনিবার)। এ ছাড়া বাংলা নববর্ষ এবং বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে তিন দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে (একটি শুক্রবার ও দুটি শনিবার)।

​সব মিলিয়ে প্রস্তাবিত মোট ২৯ দিনের ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাওয়ায় আগামী বছর কর্মচারীরা কার্যত ২২ দিন ছুটি উপভোগ করতে পারবেন।

​এছাড়া ধর্মীয় উৎসব পালনের জন্য প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা সমজাতীয় উৎসব উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির প্রস্তাবও রাখা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ